Apan Desh | আপন দেশ

বাকৃবির ডিন হলেন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৯, ৫ জুলাই ২০২৬

বাকৃবির ডিন হলেন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

ড. মো. বাহানুর রহমান। ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবগঠিত ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। তিনি ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য।

রোববার (০৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা আদেশ অনুযায়ী, গত ১ জুলাই থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে। তিনি আগামী ৩০ জুন ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। নতুন এ ব্যবস্থার আওতায় ভেটেরিনারি অনুষদের ডিন যুগপৎভাবে ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন <<>> ইবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি গঠন

আদেশে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী বাসস্থানের সুবিধা এবং ভেটেরিনারি অনুষদের ডিন ও ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন—উভয় পদে দায়িত্বভাতা পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়