Apan Desh | আপন দেশ

ইবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি গঠন

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২১, ৫ জুলাই ২০২৬

ইবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি গঠন

ছবি: আপন দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’। এ সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে।

রোববার (০৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরে এ এ কমিটি অনুমোদন হয়েছে।

কমিটিতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান। সদস্য সচিব হয়েছেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিম।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আল হাদিস বিভাগের ২০২২-২৩ বিভাগের যায়েদ বিন ওসমান।

কমিটির মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির প্রতিষ্ঠানকালীন মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব লাভ করেছি। জুলাই আন্দোলনের একজন কর্মী হিসেবে আমি ন্যায়, সত্য, ইনসাফ ও আদর্শের পথে অবিচল থাকার অঙ্গীকার করেছিলাম। নতুন এ দায়িত্বে থেকেও সে অঙ্গীকার বহাল থাকবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা এমন একটি ছাত্রসমাজ গঠনে কাজ করতে চাই, যারা জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম  এবং বিশ্ববিদ্যালয়ে সৌহার্দ্য, শৃঙ্খলা ও ইতিবাচক নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ইফতেহার উদ্দিন বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সে সাথে স্মরণ করছি ২৪ এর শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে এ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠনের একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেন শহীদদের সে আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মান করতে পারি।

আরও পড়ুন <<>> বাকৃবির নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

ফুয়াদ হাসান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নবগঠিত কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভাগে থাকবে। একটি আধুনিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাবে। আসন্ন পূর্নাঙ্গ কমিটিতে বাংলাদেশপন্থী সবাইকে স্বাগতম।

তিনি বলেন, যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এবং ফ্যাসিবাদী মতাদর্শে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা একটি মধ্যপন্থী রাজনীতি বিনির্মাণ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কাম্য।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়