Apan Desh | আপন দেশ

বাকৃবিতে ইউনিফর্ম না পড়লে কর্মচারীদের ভাতা বন্ধ

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪০, ২ জুলাই ২০২৬

বাকৃবিতে ইউনিফর্ম না পড়লে কর্মচারীদের ভাতা বন্ধ

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অফিস চলাকালীন নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্মচারীদের পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত গাড়ি চালক, কারিগরি কর্মচারী, নিরাপত্তা কর্মী ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের অফিস চলাকালীন ইউনিফর্ম পরিধান বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহের সঙ্গে আলোচনা করা হয়েছে।

আরও পড়ুন<<>>শিক্ষকদের কড়া বার্তা শিক্ষামন্ত্রীর 

সরকারি পরিপত্র মোতাবেক নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ, শাখা ও অফিস প্রধানদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত কর্মচারীদের মধ্যে যারা এ নির্দেশনার ব্যত্যয় ঘটাবেন, তাদের অনুকূলে পোশাক বা লিভারিজ বাবদ অর্থ প্রদান না করার জন্য বিভাগ, শাখা ও অফিস প্রধানদের নির্দেশনা দেয়া হলো।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়