Apan Desh | আপন দেশ

কর্মচারী

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘ প্রতীক্ষার পর এমন খবর দিল দূতাবাস। ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে  ৭ হাজার ৮৭৩ জন কর্মী মালয়েশিয়া যেতে প্রক্রিয়া সম্পন্ন করলেও দেশটিতে প্রবেশ করতে পেরেছে মোট ১৭৯ জন কর্মী। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ গত ৩ ডিসেম্বর তৃতীয় ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় এসেছেন। এ আগমনের মধ্য দিয়ে এখন পর্যন্ত দেশটিতে তিন ধাপে মোট ১৭৯ জন বাংলাদেশি কর্মীর প্রবেশ সম্পন্ন হলো। এর ফলে মালয়েশিয়ায় কর্মী প্রবেশ প্রক্রিয়া ধীরে ধীরে গতি পাচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

০৭:৩৬ পিএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি