ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলে গাছের চারা রোপন ও বিতরণ করেছে ছাত্রশিবির।
কেন্দ্রঘোষিত মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উপলক্ষে তারা এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে লিচু, লেবু, পেয়ারা, নিম গাছসহ বিভিন্ন জাতের আমের চারা রোপণ ও বিতরণ করে।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য আবু নাছির ত্বোহা, বাকৃবি শাখা সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মঈন এবং শাখা সেক্রেটারি কৃষিবিদ তানভীর আঞ্জুম।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ভাতিজাকে হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড
বাকৃবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক শিবলী সাদী বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ইসলামে বৃক্ষরোপণ একটি অত্যন্ত পুণ্যময় কাজ এবং সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক বৃক্ষনিধন করা হচ্ছে। ফলে ক্যাম্পাসের পরিবেশ ও বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই, যেন পরিবেশ ও গাছপালার ক্ষতি না করে উন্নয়ন প্রকল্পসমূহের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































