Apan Desh | আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়

কোনো অনার্স কোর্স বন্ধ হচ্ছে না: শিক্ষামন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৩, ৯ জুন ২০২৬

আপডেট: ১৬:২৫, ৯ জুন ২০২৬

কোনো অনার্স কোর্স বন্ধ হচ্ছে না: শিক্ষামন্ত্রণালয়

ছবি: আপন দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই বলেও স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন <<>> এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনার্স পর্যায় থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেয়া হচ্ছে বলে খবর প্রচারিত হয়। এসব দাবিকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলে জাতীয় বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অনার্স পর্যায়ের কোনো বিষয় বা কোর্স বন্ধের সিদ্ধান্ত বর্তমানে নেই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়