Apan Desh | আপন দেশ

এইচএসসি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৬, ৭ জুন ২০২৬

এইচএসসি শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

ছবি: আপন দেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে নির্দেশ দেয়া হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত ৬ জুন এক পত্রের মাধ্যমে বোর্ডের অধীন আট জেলার সব কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানকে বিষয়টি অবহিত করে।

রোববার (০৭ জুন) দুপুর ১২টায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মো. বোরহান উদ্দিন জানান, রেজিস্ট্রেশন-সংক্রান্ত কোনো সমস্যায় থাকা শিক্ষার্থীদের আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন <<>> জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এবং কলেজগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন জটিলতা নিরসনের জন্য মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজে ভর্তির কাগজপত্রসহ প্রয়োজনীয় নথি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দফতরে উপস্থিত হতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনাপত্র ইতোমধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়