ছবি : সংগৃহীত
বদলি নীতিমালা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের। সফটওয়্যারের সহায়তায় বদলি করা হবে। এটা হলে মূলত যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
শিক্ষামন্ত্রী বলেন, যারা হেড মাস্টার রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যার অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে।
মন্ত্রী বলেন, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি থাকলে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে।
এ জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































