Apan Desh | আপন দেশ

শিক্ষামন্ত্রীও অনলাইন ক্লাস চান না

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৮, ১৫ এপ্রিল ২০২৬

শিক্ষামন্ত্রীও অনলাইন ক্লাস চান না

আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

এহছানুল হক মিলন বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন- অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।

আরও পড়ুন <<>> আজ সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা

তিনি বলেন, কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সরকারের নিয়ন্ত্রণে আনা হবে। এছাড়া স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় আনা হবে বলে জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়