ফাইল ছবি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করায় ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৩ এপ্রিল) অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়—গত ৩১ জানুয়ারির মধ্যে এসব প্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি। এ কারণে তাদের প্রাথমিকভাবে সতর্কবার্তা দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ‘শিক্ষকদের যথাযথ মূল্যায়ন প্রয়োজন’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক ক্রীড়া আয়োজন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































