Apan Desh | আপন দেশ

জকসু নির্বাচনে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৬ জানুয়ারি ২০২৬

জকসু নির্বাচনে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র অভিযোগ তুলে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। পরে, তিনি পালাতে চেষ্টা করলে তাকে পাকড়াও করে কয়েকজন মারধর করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।   

এ বিষয়ে একাধিক শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এসে ওই ব্যক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করায় তাকে পিটুনি দেয়া হয়েছে।

কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে কী বোঝানো হচ্ছে, কীভাবে তিনি সেটা করেছেন। এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি শিক্ষার্থীরা।

আরও পড়ুন : জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নজরুল ইসলামের এক সঙ্গী বলেন, ‘আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে দেখে বুড়া বলে মারতে শুরু করে কোনো কারণ ছাড়াই।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়