Apan Desh | আপন দেশ

আলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ২৩ নভেম্বর ২০২৫

আলিয়া মাদরাসায় দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর দিয়েছেন চকবাজার থানার এসআই আশরাফুল ইসলাম।

তিনি জানান, শনিবার (২২ নভেম্বর) রাত ১২টার দিকে খবর পেয়ে মাদরাসায় বাড়তি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন<<>>তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ

এসআই আশরাফুল বলেন, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রাত আড়াইটার দিকে মাদ্রাসার পরিস্থিতি ‘স্বাভাবিক’ থাকার কথা জানান তিনি। তবে কী কারণে এ সংঘর্ষের ঘটনা তা জানাতে পারেননি চকবাজার থানা পুলিশের এ সদস্য।

এসআই আশরাফুল বলেন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যেই দুটি গ্রুপের ঝামেলার কথা শুনেছি, এখানে বাইরের কোনো পক্ষ জড়িত বলে জানা যায়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু