Apan Desh | আপন দেশ

ছুটির দিনেও থেমে নেই রাকসুর প্রচারণা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ছুটির দিনেও থেমে নেই রাকসুর প্রচারণা

ছবি: আপন দেশ

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।

শুক্রবারে (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও থেমে থাকেনি নির্বাচনী কার্যক্রম। ক্যাম্পাসের বিভিন্ন হল, কেন্দ্রীয় জামে মসজিদ, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বাইরে বিভিন্ন আবাসিক এলাকায় প্রার্থীরা তাদের প্যানেল এবং নিজেদের জন্য ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

প্রার্থীরা লিফলেট বিতরণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও নিজেদের ইশতেহার বলার মাধ্যমে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় পৌঁছাতে সচেষ্ট।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হল, মসজিদ, শহীদ মিনার ও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টের পাশাপাশি ক্যাম্পাসের আশপাশের আবাসিক এলাকাগুলোতেও প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে ছাত্রদল, ছাত্রশিবির ও সমন্বয়কদের সমর্থিত প্যানেলকে বিনোদপুর, মির্জাপুর, কাজলা ও মেহেরচন্ডীসহ বিভিন্ন আবাসিক এলাকায় জুমার নামাজের পর সক্রিয়ভাবে প্রচারণা করতে দেখা যায়।

প্রার্থীরা বলছেন, প্রতিটি মুহূর্ত এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই ছুটির দিনেও তারা মাঠে থেকে ভোটারদের দোরগোড়ায় পৌঁছে সমর্থন আদায় করছেন। অন্যদিকে, শিক্ষার্থীরা জানাচ্ছেন, অবসর দিনে প্রার্থীদের সরব উপস্থিতি নির্বাচনী উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তবে সবাই শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

আরওপড়ুন<<>>রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ

জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে প্রচার-প্রচারণা করতে দেখা যায় ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম'-কে। এ বিষয়ে প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর বলেন, সকাল থেকে ক্যাম্পাসের আশেপাশের বিভিন্ন মেসে আমরা প্রচারণা চালিয়েছি। এখন আমরা জুমার নামাজের শেষে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছি। রাতে মেয়েদের কয়েকটা হলগুলোতে আমাদের প্রজেকশন মিটিং রয়েছে।

এ সময় 'আধিপত্যবিরোধী ঐক্য' প্যানেলকেও ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় প্রচারণা করতে দেখা যায়। এ বিষয়ে জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, ক্যাম্পাসের আশেপাশে বিনোদনপুর, মেহেরচন্ডী, কাজলা, মির্জাপুরের কয়েকটা মসজিদে আমাদের টিম নামাজ শেষে প্রচারণা চালিয়েছি। এছাড়া সন্ধ্যায় মেয়েদের বিভিন্ন হলে আমাদের প্রজেকশন মিটিং রয়েছে৷ রাতে ছেলেদের হলেও প্রচারণা চালাব।

জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট ছাড়াও ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে প্রচারণা করতে দেখা যায় বিভিন্ন আবাসিক এলাকাগুলোর মসজিদগুলোতে। কাজলায় একটি মসজিদে জুমার নামাজ শেষে প্রচারণার সময় শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা সকালে বিভিন্ন হলগুলোতে প্রচারণা চালিয়েছি। এখন আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে আশেপাশের বিভিন্ন আবাসিক এলাকা যেমন- কাজলা, বিনোদপুর, মেহেরচণ্ডীর মতো এলাকাগুলোতে প্রচারণা চালাচ্ছি। রাতে আমরা বিভিন্ন মেসগুলোতে যাব প্রচারণার জন্য।

এছাড়াও, কেন্দ্রীয় মসজিদে জুমা'র নামাজ শেষে প্রচারণা চালাতে দেখা যায় ছাত্রঅধিকার সমর্থিত ‘রাকসু ফর র‍্যাডিকেল চেঞ্জ', বাম সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ' প্যানেলসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকে৷ বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা জানান, ছুটির দিনে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে প্রচারণা চালাচ্ছেন, যাচ্ছেন শিক্ষার্থীদের মেসেও। তাদের প্রত্যাশা ২৫ তারিখে একটি সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে- রাকসু নির্বাচন। নির্বাচন পূর্ববর্তী আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা চলবে ২৪ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের