Apan Desh | আপন দেশ

রাবিতে শর্তসাপেক্ষে ফিরল পোষ্য কোটা 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাবিতে শর্তসাপেক্ষে ফিরল পোষ্য কোটা 

বেশ কিছু শর্তসাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ পেয়ে পাশ করা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানরা ভর্তির সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।

আরওপড়ুন<<>>এয়ার অ্যাম্বুলেন্সে নিজ বাড়িতে নেয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ

তিনি বলেন, বেশ কিছু শর্তে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হয়েছে। এ সুবিধা কেবল ৪০ পেয়ে পাশ করা শিক্ষার্থীরাই পাবে। তবে শিক্ষকের সন্তান নিজ বিভাগে ভর্তি হতে পারবে না। আবাসিক সুবিধা পাবে না।

ভর্তি কমিটির সভায় এমন কিছু শর্তে এ বছরের জন্যই কেবল এ সুবিধা দেয়া হয়েছে। পরের বছর ভর্তি কমিটি আবার নতুন করে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ