Apan Desh | আপন দেশ

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ২৮ মে ২০২৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত উন্নয়ন প্রকল্পের অনুমোদন

ছবি: আপন দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজের 'সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা( আরডিপিপি)' অনুমোদন পেয়েছে। বুধবার (২৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়।

আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. আনওয়ারুস সালাম স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্পের সরকারি আদেশ (জিও) বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়েছে।

আরওপড়ুন<<>>রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অর্জনের জন্য জবি পরিবারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে। একইসঙ্গে শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যাদের সহযোগিতায় প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের প্রত্যাশিত দ্বিতীয় ক্যাম্পাসের আরডিপিপি অনুমোদন পেয়েছে। এটি জবির জন্য একটি বিরাট অর্জন ও অগ্রগতি। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষকদের নিরবিচ্ছিন্ন সমর্থন এ সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা চেষ্টা করেছি, সফল হয়েছি। এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের