Apan Desh | আপন দেশ

পায়ে হেঁটে রাবির রোভারের ১৫০ কি.মি. পরিভ্রমণ 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:২৮, ১৯ মে ২০২৫

আপডেট: ১৪:৫২, ১৯ মে ২০২৫

পায়ে হেঁটে রাবির রোভারের ১৫০ কি.মি. পরিভ্রমণ 

রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ১৫০ কিলোমিটার পরিভ্রমণ যাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোভার স্কাউট গ্রুপের চার জন রোভার। সোমবার (১৯ মে) পাঁচ দিনব্যাপী এ পরিভ্রমণ যাত্রা শেষ হবে।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গ্রুপ কাউন্সিলের সভাপতি অধ্যাপক সালেহ্ হাসান নকীব এ যাত্রার উদ্বোধন করেন। 

রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট এ্যাওয়ার্ড” প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এ পরিভ্রমণ সম্পন্ন করছে। পাঁচ দিনব্যাপি এ প্রোগ্রামে তারা রাজশাহী থেকে নাটোর হয়ে সিরাজগঞ্জ পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করছে।

এ সময় সমাজ সচেতনতামূলক চারটি শ্লোগান দেন "প্লাস্টিক বর্জন করবো, টেকসই সমাজ গড়বো", "বৈষম্যহীন সমাজ গড়বো, স্কাউটিং করবো", "মাদক কে না বলুন", "গাছ লাগান, জীবন বাঁচান" এছাড়াও 'স্কাউট ফর ক্রিয়েটিভ এ বেটার ওয়াল্ড' স্লোগান দেন তারা।

আরও পড়ুন<<>>রাবিতে শিক্ষক-ছাত্রীকে জিম্মি করে টাকা নেয়ার অভিযোগ

পরিভ্রমণকারী রোভাররা হলেন রোভার অরূপ বৈষ্ণব (দলনেতা), রোভার ইন্দ্রজিৎ চন্দ্র বেদ (সহকারী দলনেতা), রোভার মো: সালমান শেখ (সদস্য), রোভার সাহবাজ হুসাইন (সদস্য)।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ বিষয়ে ৪৫ তম ইউনিট কাউন্সিলের সভাপতি অরূপ বৈষ্ণব বলেন, আমরা ১৫ মে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাত্রা শুরু করি। পরিভ্রমণ পথে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবো। ১৯ মে স্কাউট গার্ডেন সিরাজগঞ্জে ১৫০ কি.মি. পরিভ্রমণ শেষ করবো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়