Apan Desh | আপন দেশ

বৃত্তি পেলেন বাকৃবির ৩৬ মেধাবী শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বৃত্তি পেলেন বাকৃবির ৩৬ মেধাবী শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষদের দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড থেকে ওই শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) অনুষদীয় মেডিসিন কনফারেন্স হলে দুপুর সাড়ে ১২টায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় প্রতি শিক্ষার্থী ছয় মাসের জন্য সাড়ে সাত হাজার টাকা বৃত্তি পান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ ও ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. কে. এম. খসরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য বলেন, অনুষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এ উদ্যোগ দেখে অনেকেই এ কাজ করতে অনুপ্রাণিত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন ভালো কাজে কখনও কার্পণ্য করবে না৷ ভেটেরিনারি অনুষদ থেকে উদ্বুদ্ধ হয়ে সামনে সব অনুষদ থেকেই এমন আয়োজন করা হবে বলেও আশা করেন তিনি।

এ সময় অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভেটেরিনারি অনুষদের দরিদ্র তহবিল থেকে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পেরে আমরা গর্বিত। এ সহায়তা তাদের শিক্ষার পথকে আরও সুগম করবে। ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে অনুষদ সর্বদা তাদের পাশে রয়েছে। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু