ছবি: আপন দেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ক মহড়া (ফায়ার ড্রিল) হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) ইসলামী ব্যাংক টাওয়ারে এ মহড়া হয়।
এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান, সেফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান লেফটেনেন্ট কর্ণেল (অবঃ) কে এফ এ সোহেল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন <<>> প্রতি ভরিতে কত কমলো স্বর্ণের দাম
এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. এনামুল হক, সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন ও আশেক আল মারুফসহ ব্যাংক এবং ফায়ার সার্ভিসের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীগণ।
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত সক্ষমতা উন্নয়ন করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































