ফাইল ছবি
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এ কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, অর্থনীতির কঠিন সময়ে সব ক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার, তবে ব্যবসা সহজ করতে আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে সব বাধা দূর করা হবে।
আরও পড়ুন <<>> বাড়ল ভোজ্যতেলের দাম
তিনি বলেন, ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে টেনে তোলা হবে। যেকোনো সম্ভাবনাময় রফতানি খাতকেই তৈরি পোশাক শিল্পের মতো সরকারি সহায়তা দেবে সরকার।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি প্রায় ৩ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত ব্যয় হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।
























