মো. ওমর ফারুক খান। ফাইল ছবি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এটি সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সাধারণত কোনো ব্যাংকের এমডিকে অপসারণ বা পরিবর্তনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে থাকে। তবে এ ক্ষেত্রে সরাসরি নির্দেশনার ভিত্তিতেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
মো. ওমর ফারুক খান গত বছরের আগস্টে এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য ও করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এ ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট।
আরও পড়ুন <<>> ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি
এদিকে তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































