Apan Desh | আপন দেশ

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:০৩, ১৩ এপ্রিল ২০২৬

ছেঁড়া-ফাটা নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর হুঁশিয়ারি

ফাইল ছবি

দেশজুড়ে ছেঁড়া, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় সব তফসিলি ব্যাংককে এসব নোট গ্রহণ ও বিনিময় সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনসাধারণের স্বাভাবিক ও নির্বিঘ্ন নগদ লেনদেন নিশ্চিত করতে প্রতিটি ব্যাংক শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। একই সঙ্গে এর বিপরীতে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত নোট প্রচলিত রয়েছে। এতে সাধারণ মানুষের লেনদেনে ভোগান্তি তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> ১১ দিনেই প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার ছাড়ালো 

বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ এবং নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে দ্রুত বিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। গ্রাহকদের এসব নোটের পরিবর্তে নতুন বা ব্যবহারযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের সেবা দিতে কোনো শাখা গড়িমসি বা অবহেলা করলে সংশ্ল্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারার আওতায় জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের