Apan Desh | আপন দেশ

বিদেশী মুদ্রা

নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নতুন উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নতুন উচ্চতায় পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে বাজেট সহায়তা হিসেবে ১০০ কোটি ডলারের ঋণ পাওয়ায় ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (১৪ জুন) দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে। যা গত ৪৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে কয়েক দফা রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর স্পর্শ করলেও এ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। বৃহস্পতিবার (১১ জুন) রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। মাত্র তিন দিনের ব্যবধানে এতে যোগ হয়েছে ১ বিলিয়ন ডলারেরও বেশি।

০৯:২০ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

কমলো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আকুর বিল পরিশোধের পর কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আমদানি দায় মেটাতে রোববার (০৮ মার্চ) ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এ অর্থ পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো একটি আঞ্চলিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানিসংক্রান্ত আর্থিক লেনদেন নিষ্পত্তি করা হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

০৭:৩২ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার

বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

বেনামি প্রতিষ্ঠানের আড়ালে মোরশেদ আলমের শত শত কোটি টাকা পাচার

আওয়ামী লীগে সাবেক এমপি, বেঙ্গল গ্রুপের মালিক মো. মোরশেদ আলম। তার প্রতিষ্ঠানে প্রায় দুই যুগ ধরে উৎপাদন, আমদানি-রফতানিসহ যাবতীয় কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে অস্তিত্বহীন কথিত ‘বিদেশি’ নাগরিকদের। তাদের দেখানো হচ্ছে- প্রতিষ্ঠানটির ‘চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক’ এবং ‘পরিচালক’ হিসেবে। বোর্ড মিটিংয়ের রেজুলেশন, অফিসিয়াল রেকর্ডপত্র, কাঁচামাল আমদানি ও ফিনিশড গুড রফতানি, স্থানীয়বাজারে বিক্রি, এমনকি ব্যাংকের লেনদেনও অস্তিত্বহীন ব্যক্তিদের স্বাক্ষরেই! কে বা কারা এ স্বাক্ষর করছে, সেটি স্বচক্ষে দেখেননি প্রতিষ্ঠানটিতে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারি। এমনকি যেসব ব্যাংকে লেনদেন হচ্ছে, তারাও কথিত বিদেশি নাগরিকদের সই-স্বাক্ষর নিয়ে প্রশ্ন তোলেননি। এমন ভুতুড়ে প্রতিষ্ঠানটির নাম ‘হ্যাঙ্গার্স প্লাস (বাংলাদেশ) লিমিটেড’।

০৬:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement