Apan Desh | আপন দেশ

নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫০, ১১ নভেম্বর ২০২৬

নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার

ছবি: আপন দেশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার।

সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার।

আরও পড়ুন<<>> ‘বন্ধ ট্যানারি চালুতে সহায়তা, পরিবেশ মানায় কঠোর সরকার’

সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও রিজার্ভ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

আপন দেশ/কেএম/এসএস

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়