ছবি: আপন দেশ
টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিপন না পেয়ে শামিম (২৩) নামে এক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘাতক তার নিজ বাড়ির পাশে মরদেহ মাটি চাপা দেয়।
মঙ্গলবার(২৫ আগস্ট) সকালে পুলিশ মাটি চাপা দেয়া মরদেহ উদ্বার করেছে।
নিহত নাগরপুর উপজেলার শামিম ভাদ্রা ইউনিয়নের পং ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক ইনিস্টিটিউটের (সাইক ইনিস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) শেষ বর্ষের ছাত্র।
এ ঘটনায় পুলিশ ঘাতক ভিকন ভাদ্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিককে(২৮) গ্রেফতার করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার কলেজ ছাত্র শামিমের সেলফোন উদ্ধার করে। তার দেয়া তথ্য ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন<<>>লাইসেন্স ছাড়া মাংস বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
এর আগে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে শামিম নিখোঁজ হন। নিখোঁজের ২ দিন পর রোববার (২৩ আগস্ট) নিহতের বাবা বিল্লাল মল্লিক নাগরপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেল ভিকন ভাদ্রা গ্রামের আব্দুল জব্বারের ছেলে অনিক মোবাইল ফোনে শামিমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শামিম নিখোঁজ হয়। অবশেষে শামিমের বাবা নাগরপুর থানায় সাধারণ ডাইরী করেন।
শামিমের কল লিষ্টের সূত্র ধরে সোমবার (২৪ আগষ্ট) রাতে অনিককে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশি জিজ্ঞাসাবাদে শামিমকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর তার বাড়ির পাশে মাটি চাপা দেয়ার কথা স্বীকার করে। পুলিশ তার (অনিকের) বাড়ি থেকে শামিমের মোবাইল ফোন উদ্ধার করে। তার দেয়া তথ্যমতে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ঘটনাস্থল থেকে শামিমের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
এ প্রসঙ্গে নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে অনিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অনিক একজন মাদকাসক্ত ও মাদক কারবারি।
জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বেশকিছু তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































