Apan Desh | আপন দেশ

স্বাভাবিক হচ্ছে কাঁচা মরিচের বাজার

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ৬ অক্টোবর ২০২৫

স্বাভাবিক হচ্ছে কাঁচা মরিচের বাজার

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুইদিনে ভারত থেকে এলো ৫৬ টন কাঁচামরিচ। আকস্মিকভাবে কাঁচামরিচের দাম স্থানীয় বাজারে ১শ টাকার উপরে বেড়ে যাওয়ায় এ কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দীর্ঘদিন পর বন্দরে ভারতীয় কাঁচামরিচ আমদানি হচ্ছে।

গত শনিবার ৩০ টন মরিচ আমদানির পর গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত আরও ৫টি ট্রাকে ২৬ টন মরিচ আমদানি হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ মরিচ পৌঁছেছে।  

মাইনুল ইসলাম বলেন, ভারতীয় মরিচ আমদানির খবরে স্থানীয় বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের সদরঘাট পাইকারি ও খুচরা বাজারে দামের বেশ ফারাক লক্ষ্য করা গেছে। কাঁচা বাজার এবং নিউমার্কেট কাঁচা বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, গত এক সপ্তাহ ধরে দাম বাড়তি থাকলেও রোববার বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে, ফলে দামও কিছুটা কমেছে।

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা আব্দুল আলিম জানান, পাইকারি কাঁচামরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ১৮০ টাকায় এবং খুচরা পর্যায়ে ২২০ থেকে ২৪০ টাকায়। শনিবার পাইকারি দাম ছিল প্রকারভেদে ২৬০ থেকে ২৮০ টাকা এবং খুচরায় ৩০০ থেকে ৩২০ টাকা। তার আগের দিন পাইকারি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা ও খুচরায় বিক্রি হয়েছে ৩২০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকায়।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে ক্ষেতে মরিচ নষ্ট হয়ে সরবরাহ কমে যায়। এর সঙ্গে পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকায় বাজারে সংকট তৈরি হয়। মাত্র এক সপ্তাহ আগে যে মরিচ পাইকারি বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকায়। খুচরায় ১৫০ থেকে ২০০ টাকায়, সে মরিচই এক সপ্তাহে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, হঠাৎ দাম বৃদ্ধি তাদের নাভিশ্বাস তুলে দিয়েছে। তাদের আশা-ভারতীয় মরিচ বাজারে আসায় দ্রুত দাম কমে স্বাভাবিক অবস্থায় ফিরবে। এজন্য বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

আপনদেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু