Apan Desh | আপন দেশ

কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ২৯ আগস্ট ২০২৪

আপডেট: ১৫:৫৩, ২৯ আগস্ট ২০২৪

কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত 

ফাইল ছবি

কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

দায়িত্ব নেয়ার পর থেকে কালো টাকা সাদা করার বিতর্কিত পদ্ধতিটি বাদ দেয়ার উপায় খুঁজছিল অন্তর্বর্তী সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫ শতাংশ কর দিয়ে যে-কেউ অঘোষিত আয় বৈধ করতে পারেন।

এর আগে, কালো টাকা কবে থেকে বন্ধ করা হতে পারে এমন প্রশ্নের উত্তররে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কালো টাকা সাদা করার সুবিধা আদেশের মাধ্যমে বন্ধ করা হবে। এটা একটা আদেশের মাধ্যমে আগে যেমন বলে দেয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে। এখন আর তেমন বলা হবে না, উল্টো বলা হতে পারে।

হজের টাকা কমানোর কাজ শুরু হয়েছে জানিয়ে এ উপদেষ্টা বলেন, হজের খরচ যৌক্তিকভাবে কমানোর কাজ শুরু করেছে মন্ত্রণালয়। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে কমানো সম্ভব। সেটা কমানোর কাজ শুরু হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের