Apan Desh | আপন দেশ

বিমা দিবস কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

বিমা দিবস কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

আগামীকাল ১ মার্চ (শুক্রবার) জাতীয় বিমা দিবস। সারাদেশে দিবসটি পালন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় বিমা দিবস ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আগামী ১ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

সূত্র বলছে, সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচিবালয়ের ভবন-৭ এ ব্যানার প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইতোমধ্যে সচিবালয়ের প্রবেশদ্বার, প্রাচীর এবং সম্মুখভাগ সজ্জিত করা হয়েছে। আগামী শনিবার (২ মার্চ) পর্যন্ত এসব ব্যানার প্রদর্শন ও সচিবালয়ে সজ্জিত থাকবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে এ অঞ্চলের প্রধান হিসেবে যোগ দেন। তারিখটিকে স্মরণীয় করে রাখতে সরকার ১ মার্চকে ‘জাতীয় বিমা দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০২০ সালের ১৫ জানুয়ারি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সুপারিশে প্রতিবছর দিনটিকে জাতীয় বিমা দিবস পালনের ঘোষণা দেয় সরকার।

এদিকে, অর্থ মন্ত্রণালয় থেকে গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ খ্রিস্টাব্দে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে আঞ্চলিক প্রধান হিসেবে ঢাকায় যোগদান করেছিলেন। এ অফিসে বসেই তিনি প্রণয়ন করেছিলেন বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা।’

এতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রতিবছর জাতীয় বিমা দিবসের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।

অর্থ মন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগে পাঠানো আরেক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ মার্চ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জাতীয় বিমা দিবস পালন করা হবে। এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে সজ্জিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের সিইও’র কাছে মতিঝিলের শাপলা চত্বরে বিলবোর্ড, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে সজ্জিত করার অনুমতি চাওয়া হয়েছে।

আপন দেশ/টি/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের