Apan Desh | আপন দেশ

সোনালী ব্যাংক পিএলসি

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সম্মতি দিয়েছে সরকার। তারা হলেন সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ১৯ অক্টোবর জারি করা চিঠিতে এ কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

০৯:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

ন্যাশনাল ব্যাংককে আরও ৭ হাজার কোটি টাকা যোগান দিল বাংলাদেশ ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে আরও ৭ হাজার কোটি টাকা যোগান দিল বাংলাদেশ ব্যাংক

এবার ন্যাশনাল ব্যাংককে ফের ৭ হাজার কোটি টাকা ধার দিল রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক। আর বড় অঙ্কের এ টাকার মধ্যস্থতাকারী বাংলাদেশ ব্যাংক। দুর্দশাগ্রস্থ ন্যাশনাল ব্যাংক এটা টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে দায় নেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী পরিবারের নিয়ন্ত্রণাধীন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ১০ শতাংশ সুদে এ পরিমাণ টাকা ধার দেয় সোনালী ব্যাংক। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীকে চাহিদা মতো অর্থ তুলতে ন্যাশনাল ব্যাংকে নির্দেশনা দিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক

১০:৫৩ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

খুলনায়  সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাত জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকেই ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন। বিচারিক কার্যক্রম শেষে সাত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করে আদালত। বুধবার (০৯ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

০৬:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement