Apan Desh | আপন দেশ

২ হাজার কোটি আত্মসাৎ 

স্বামীসহ সাবেক হাইকমিশনার মুনা তাসনিমের নথি দুদকে তলব

প্রকাশিত: ১১:৩৪, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:৩৭, ২৮ এপ্রিল ২০২৬

স্বামীসহ সাবেক হাইকমিশনার মুনা তাসনিমের নথি দুদকে তলব

ছবি : আপন দেশ

অর্থপাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগের প্রেক্ষিতে তাদের আর্থিক লেনদেন ও সম্পদ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে চিঠি দেয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুদকের এক কর্মকর্তা জানান, প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ খতিয়ে দেখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, আর্থিক গোয়েন্দা ইউনিটসহ একাধিক প্রতিষ্ঠানের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাবেক কূটনীতিক ২০১৮-২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ অনুযায়ী, তার স্বামীর সঙ্গে যৌথভাবে একাধিক বাণিজ্যিক ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের অর্থ বের করে নেওয়া হয়েছে এবং তা বিদেশে পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এ অভিযোগের ভিত্তিতে গত বছরের মাঝামাঝি সময়ে অনুসন্ধান শুরু করে কমিশন। তবে তলব করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তরা দুদকের সামনে উপস্থিত হননি বলে জানা গেছে।

আরও পড়ুন : চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন সংস্থা থেকে তথ্য সংগ্রহের পর তদন্তের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch