Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ৭ মে ২০২৫

আপডেট: ১৭:২৮, ৭ মে ২০২৫

শেখ হাসিনাকে দুদকে তলব

দুর্নীতির অভিযোগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে) আওয়ামী সভাপতিকে হাজির হতে বলা হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে। বুধবার (০৭ মে) এ তথ্য জানা যায়।

এর আগে ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাদের ৮ মে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার অনুরোধ জানানো হয়।

আরওপড়ুন<<>> ন্যাশনাল লাইফের চেয়ারম্যান মোরশেদ, ছেলে সাইফুল, ভাই জসিমের বিরুদ্ধে দুদকের মামলা

দুদক জানিয়েছে, শেখ হাসিনার কাছে পাঠানো তলবি চিঠি ঢাকার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকার বাসভবন ও নিজ নিজ এলাকার স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।

তলব করা ব্যক্তিদের মধ্যে একজন, মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হোসেন কাগজপত্র অনুযায়ী পলাতক বলে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch