Apan Desh | আপন দেশ

পালানোর সময় দেশ টিভির এমডি আরিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১০:৫৭, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫১, ১৭ নভেম্বর ২০২৪

পালানোর সময় দেশ টিভির এমডি আরিফ গ্রেফতার

আরিফ হাসান

ঢাকা : দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। শনিবার (১৬ নভেম্বর) রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।

ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগের সময় আরিফ হাসানকে গ্রেফতার করা হয়েছে । পরে তাকে গোয়েন্দা পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরিফ হাসান সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-এর (অ্যাটকো) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আপন দেশ/জেডআইবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত