সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে তৎক্ষণিক জামালপুর প্রেসক্লাব প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত প্রতিবাদ সাভায় হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারন সম্পাদক লুৎফর রহমানসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন প্রিন্ট, আনলাইন ও ইলেট্রোনিক মিয়ার সাংবাদিকবৃন্দ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
এসময় তারা তাদের বক্তব্যের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনা জঘন্য এবং ণমাধ্যমের ওপর ন্যক্কারজনক হামলা অবহিত করেন। একই সঙ্গে হত্যাকারী ও দুর্নীতিবাজ মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারসহ ফাঁসির দাবি করেন।
তার মৃত্যুতে ৩ দিনের শোক কর্মসুচীসহ বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষণা করেছে।
নিহতের মরদেহ ময়মনসিহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে জামালপুর নেয়া হচ্ছে।
নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম জানান, জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আপন দেশ/প্রতিনিধি/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































