Apan Desh | আপন দেশ

নাটোরে গভীররাতে ট্রাকে দুর্বৃত্তদের আগুন

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৫, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৫৭, ১০ নভেম্বর ২০২৬

নাটোরে গভীররাতে ট্রাকে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত

নাটোরে অবরোধের সমর্থনে গভীর রাতে একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে জেলার বাইপাস মহাসড়কের টেক্সটাইল ইনস্টিটিউটের সামনের ঘটনা এটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাকটির ক্ষয়ক্ষতি হলেও হতাহত হয়নি।

নাটোর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রুহুল আজিম জানান, রাত আড়াইটার দিকে ট্রাকে আগুন দেয়ার খবর পাই। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এতে ভাঙারি মালামাল বোঝাই ছিল।
 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়