Apan Desh | আপন দেশ

ডেঙ্গু-হাম-নিউমোনিয়া

দুই দিনের ব্যবধানে ২ সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ দম্পতি

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৯, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৯, ৯ নভেম্বর ২০২৬

দুই দিনের ব্যবধানে ২ সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ দম্পতি

ছবি : সংগৃহীত

সন্তান হারানোর শোক যে কতটা অসহনীয়, তা যেন এক নির্মম বাস্তবতায় অনুভব করছেন মোহাম্মদ কবির ও আয়েশা বেগম দম্পতি। বড় ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মাত্র দুই দিনের ব্যবধানে ছোট ছেলেকেও হারিয়েছেন তারা। 

ডেঙ্গু, হাম ও নিউমোনিয়ার উপসর্গে চিকিৎসাধীন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

রোববার (০৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর মারা যায়। 

এর আগে গত শুক্রবার সকালে একই হাসপাতালে মারা যায় তার বড় ভাই মোহাম্মদ আরাফাত (১০)। দুই ভাইয়ের শরীরেই ডেঙ্গু শনাক্ত হয়েছিল।

মাত্র কয়েক দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। সন্তানদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারেননি এ দম্পতি।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ছোট ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ কবির বলেন, আমার ছোট ছেলেটাও চলে গেল। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আমি এখন কী নিয়ে বাঁচব, আমি কী করব?

আরও পড়ুন <> রিয়ালকে টপকে শীর্ষে ফিরল বার্সেলোনা

তিনি আরও বলেন, সকালে হাসপাতাল থেকে ছোট ছেলের মরদেহ নিয়ে বড় ভাইয়ের পাশে মোমেনবাগ কবরস্থানে দাফন করবেন।

গত দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে সুস্থ করতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন কবির ও তার স্ত্রী। প্রথমে আরাফাতকে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে তাকে ইমপেরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সর্বশেষ চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার বড় ছেলে আরাফাতের মৃত্যুর পর ছোট ছেলে আরবকে বাঁচাতে চিকিৎসকদের কাছে আকুতি জানান বাবা-মা। লাইফ সাপোর্টে থাকা শিশুটিকে সুস্থ করে তোলার আশায় অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ছোট ছেলেকেও হারাতে হলো তাদের।

বেসরকারি প্রতিষ্ঠানে মালামাল ওঠানামার কাজ করেন মোহাম্মদ কবির। দুই সন্তানের চিকিৎসার পেছনে ধারদেনা করে এরই মধ্যে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে তার। এখন দুই সন্তানকে হারিয়ে নিঃস্ব এ দম্পতি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়