Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:২৭, ৯ নভেম্বর ২০২৬

যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: আপন দেশ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (০৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

রোববার (০৮ নভেম্বর) নেসকোর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের শাখা-প্রশাখা ছাঁটাই এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন সাবস্টেশন থেকে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নার্সারি, শালবন হাজির খামার, জুট মিলের পূর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল ও ফায়ার সার্ভিস মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন <> আজ বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

এ ছাড়া ১১ কেভি জুম্মাপাড়া ফিডারের আওতাধীন জাহাজ কোম্পানি, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্ররা মোড়, পুলিশ ফাঁড়ি, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ এবং জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টারিসংলগ্ন এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকোর রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়