Apan Desh | আপন দেশ

যেসব এলাকা আজ বিদ্যুৎ থাকবে না

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:১১, ৮ নভেম্বর ২০২৬

যেসব এলাকা আজ বিদ্যুৎ থাকবে না

ছবি: আপন দেশ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (০৮ নভেম্বর) টানা সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার  (০৫ নভেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, ১১ কেভি ফিডারগুলোর ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন। রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ দফতরের বেশকিছু এলাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন <> ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

এর মধ্যে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ কেভি সিওবাজার থেকে রংপুর সিটি করপোরেশনের চওড়াপাড়া। ছিটকেল্লাবন্দ, উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায়, বিকেল ৩টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত  ১১ কেভি কাকলী লেনের মেডিকেল পাকারমাথা, হাজীপাড়া ও মেডিকেল পূর্বগেট সংলগ্ন এলাকা বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। 

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়