ছবি: আপন দেশ
নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের চিত্রে মুগ্ধ হয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নাটোর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে শ্রী মনোজ কুমার বলেন, নাটোর খুব ভালো জায়গা। এখানে সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিয়মিত মন্দিরগুলোর খোঁজখবর রাখছেন। নাটোরের মানুষ শান্তিপ্রিয়। হুইপ দুলুর এমন উদ্যোগে তিনি মুগ্ধ।
আরও পড়ুন<<>>নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন
এ সময় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্বাধীনতার পর এত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে দেখা যায়নি। এবার নাটোর শহরের ৩৫টি মণ্ডপে পূজা হচ্ছে। অতীতের তুলনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন নিরাপদ। এর মধ্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত প্রমাণিত হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































