Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৪, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে (১৭ অক্টোবর) রাতে উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিনুল ইসলাম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম ও প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে। 

আরও পড়ুন<<>>পরিত্যক্ত ব্যাগে মিলল ওয়ান শুটারগান-চাকু-চাপাতি

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়