ফাইল ছবি, আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। বার্তায় ধর্ম যার যার, রাষ্ট্র সবার ঘোষণা দিয়ে ধর্মীয় সম্প্রীতি, নাগরিক সমতা ও অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ বার্তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম।
ফোরামের অন্যতম মূল স্লোগান ধর্ম যার যার, বাংলাদেশ সবার। প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে এ স্লোগানের অন্তর্নিহিত দর্শনের গভীর সামঞ্জস্য রয়েছে। এ বক্তব্যের মাধ্যমে ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সমান মর্যাদা, অধিকার ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রত্যাশা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন<<>>পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফোরাম মনে করে, রাষ্ট্রের কাছে নাগরিকের পরিচয় সবার আগে বাংলাদেশি। ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ভেদে নয়। প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।
আমরা প্রধানমন্ত্রীর এ ইতিবাচক ও সম্প্রীতিমূলক বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে প্রত্যাশা করি, এ অঙ্গীকার রাষ্ট্রীয় নীতি, প্রশাসনিক কার্যক্রম এবং নাগরিক জীবনে বাস্তব প্রতিফলন ঘটাবে।
আমাদের প্রত্যাশা, বিভেদ নয়, ঐক্যই হোক বাংলাদেশের শক্তি। ধর্মীয় পরিচয় যার যার, বাংলাদেশ হোক সবার।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































