Apan Desh | আপন দেশ

কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

ছবি: আপন দেশ

যশোরের কেশবপুর প্রেসক্লাবের আহয়বায়ক কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে রোববার (২০ সেপ্টেম্বর) ৫১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক দিনকালের কেশবপুর প্রতিনিধি মো. মাহাবুবুর রহমানকে আহবায়ক, আব্দুল জলিলকে সিনিয়র যুগ্ম আহবায়ক, দৈনিক প্রভাতফেরির মাহাবুর রহমান সবুজকে যুগ্ম আহবায়ক এবং দৈনিক বাংলার হারুনার রশীদ বুলবুলকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ওয়াজেদ খান ডবলু (দৈনিক আমার দেশ,দৈনিক রানার), মো. আশরাফুজ্জামান (দৈনিক জন্মভূমি), শামীম আক্তার মুকুল (দৈনিক আধুনিক সংবাদ), এনামুল হাসান নাঈম (এনটিভি), আক্তার হোসেন (চ্যানেল এস), হাফিজুর রহমান (দৈনিক জবাবদিহি), খায়রুল আনাম (দৈনিক গণমুক্তি), প্রদীপ কুমার মোদক মানিক (দৈনিক ভোরের দর্পণ), রাজীব চৌধুরী (দৈনিক নবচেতনা), আব্দুস সালাম মুর্শিদী (দৈনিক আলোকিত সকাল), ইমরান হোসেন (দৈনিক সময় বায়ান্ন ও আজকের কন্ঠস্বর), সাদেক হোসেন (দৈনিক প্রাণের বাংলাদেশ), মো. মিজানুর রহমান (দৈনিক তথ্য), আবু সালেহ মাসুদ হাসান (দৈনিক খুলনা অঞ্চল), নাজিম উদ্দীন (ঢাকা টাইমস), তুহিন হোসেন (দৈনিক ফুলতলা প্রতিদিন), আব্দুর রহমান রকি (দেশ বার্তা), আলী হামজা (নতুন সকালের বার্তা), গোলাম ফারুক বাবু (প্রতিদিন খুলনা), মো. ইউসুফ আলী (দৈনিক প্রবাহ), খান আরাফাত (দৈনিক সুবর্ণভূমি), মঞ্জুরুল আলম ডাবলু (সাপ্তাহিক দেশজনতার কথা),

আরও পড়ুন<<>>নাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা

জেবা খান (যশোর বার্তা ও ভোরের আকাশ), জিএম হিরণ তারেক (দৈনিক কল্যাণ), মনোতোষ দাশ (দৈনিক বর্তমান), মো. আব্দুস সালাম (আমাদের কণ্ঠ), আব্দুস সালাম সবুজ (গ্রামের কাগজ), মো. নাজমুল হাসান (খবরের কাগজ), মো. সিরাজুল ইসলাম (বাংলাদেশের খবর), শেখ মোস্তফা কামাল (বাংলাদেশ সমাচার), সেলিম রেজা (খুলনা গেজেট), ফেরদৌস কামাল শাওন (দৈনিক অর্ণিবান), মো. আজহারুল ইসলাম (খবর বাংলাদেশ) এবং তারেক হাসান বাদশা (দৈনিক বণিক বার্তা) প্রমুখ সাংবাদিকবৃন্দ। নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা কেশবপুরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

এছাড়াও সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে মানুষের কথা, এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়