Apan Desh | আপন দেশ

নভেম্বরে প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২৬, ৩ নভেম্বর ২০২৬

নভেম্বরে প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩৬ কোটি ডলার

ফাইল ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম দুই দিনে দেশে ৩৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৬৪ দশমিক ১ শতাংশ বেশি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ ও ২ নভেম্বর মিলিয়ে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ কোটি ডলার। ২০২৫ সালের একই দুই দিনে রেমিট্যান্স এসেছিল ২১ কোটি ৯০ লাখ ডলার।

আরও পড়ুন <<>> কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়াতে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৮২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৩৬ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আলোচ্য সময়ে রেমিট্যান্স প্রবাহে বছরে ১৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে নভেম্বরের প্রথম দুই দিনে গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
 
আপন দেশ/কেএম/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch