Apan Desh | আপন দেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স দলে সাব্বির

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৬, ৩ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টার্স দলে সাব্বির

ফাইল ছবি

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান। এবার তিনি এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। অভিজ্ঞ এ ব্যাটারকে রেখেই টুর্নামেন্টের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (০৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের তালিকা প্রকাশ করে বিসিবি।

সাব্বিরের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন।

সাব্বিরের অন্তর্ভুক্তি দল ঘোষণায় আলাদা নজর কেড়েছে। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এ ডানহাতি ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের সামনে এটি নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ।

আরও পড়ুন <<>> গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন স্প্যানিশ ফুটবলার

এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স হবে ওয়ানডে সংস্করণে। আট দলকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্য গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই, ২৯ নভেম্বর হবে ফাইনাল।

এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দল: মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী এমডি রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch