ছবি : সংগৃহীত
ঢালিউড কিং শাকিব খান। অভিনয় ক্যারিয়ারে জুটি বেঁধেছেন অনেক নায়িকার সঙ্গে। এ তালিকায় আছেন দেশের তারকা ছাড়াও রয়েছেন টলিউড, বলিউড ও যুক্তরাষ্ট্রের অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে, পাকিস্তানি নায়িকার সঙ্গে দেখা যাবে দেশ সেরা এ নায়ককে।
তাকে নিয়ে ‘মহব্বত’ শিরোনামে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক হিমেল আশরাফ।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এরপরই প্রশ্ন ওঠে- সিনেমাটিতে শাকিব খানের নায়িকা কে?
এরপর বেশ কজন পাকিস্তানি অভিনেত্রীর নাম নিয়ে চর্চা শুরু হয়। চর্চায় উঠে আসে, হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী, দুর-ই-ফিশান সেলিম ও কিনজা হাশমীর নাম। এবার জানা গেল, ‘মহব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন কিনজা হাশমী।
সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমে দাবি করেন, হানিয়া আমির, সজল আলি বা অন্য কেউ নন, শাকিবের নতুন নায়িকা চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী। এরই মধ্যে তার সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন <<>> জীবনের ভুল-অনুশোচনা নিয়ে মুখ খুললেন মৌসুমী
নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই বিষয়টি খোলাসা করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণে ‘মহব্বত’ সিনেমার প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা যায় লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। কিন্তু মুখটি আড়ালেই রাখা হয়েছে।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































