ফাইল ছবি
দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
মুন্সিগঞ্জের এসপি মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার এসপির দায়িত্ব দেয়া হয়েছে। আর নীলফামারীর এসপি মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
বর্তমানে নেত্রকোনা জেলার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার এসপির দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লোটার বিরুদ্ধে রাষ্ট্রপতির আহবান
জামালপুর জেলায় নতুন এসপির দায়িত্ব দেয়া হয়েছে বরগুনা জেলার এসপি মো. কুদরত-ই-খুদাকে।
এসআরবির এসপি কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার এসপির দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া জামালপুর জেলার এসপি ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































