ছবি: আপন দেশ
সারা দেশের মতো ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এলাকা পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মিতু রানী বল, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা ইসলাম।
আরও পড়ুন<<>>বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল ৩ জনের
এছাড়াও সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































