Apan Desh | আপন দেশ

বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল ৩ জনের

নরসিংদী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল ৩ জনের

ছবি : আপন দেশ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে ৪ জন নিখোঁজ হন। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরিদল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

তথ্যটি নিশ্চিত করেছেন শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।

আরও পড়ুন: খুলনায় প্রকাশ্যে জুট প্রেস শ্রমিককে গুলি করে হত্যা

নিহতরা হলেন, গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভের (১৮)।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়