Apan Desh | আপন দেশ

সাজা

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা

খুলনায়  সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাত জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকেই ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের প্রত্যেকেই আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন। বিচারিক কার্যক্রম শেষে সাত আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করে আদালত। বুধবার (০৯ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

০৬:৫৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

ধানমন্ডির জোড়া হত্যা মামলায় গৃহকর্মীর মৃত্যুদণ্ড

ধানমন্ডির জোড়া হত্যা মামলায় গৃহকর্মীর মৃত্যুদণ্ড

ঢাকার ধানমন্ডিতে সাত বছর আগে আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি হত্যাকাণ্ড ঘটে। এ মামলায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আফরোজার বাসার কর্মী বাচ্চু মিয়াকে খালাস দেয়া হয়েছে। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত সুরভীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মাহফুজ হাসান। এর আগে গত ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য থাকলেও প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

০৫:৫৭ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

সাজা থেকে খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ১৭ নভেম্বর পাঁচ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।

১১:২৪ এএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

৪৫ ফুট গভীরে গিয়েও মেলেনি সাজিদের, অভিযান চলমান 

৪৫ ফুট গভীরে গিয়েও মেলেনি সাজিদের, অভিযান চলমান 

রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশুটিকে ৩০ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। ৪৫ ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। গতকাল বিকেল থেকে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস, উদ্ধারকাজ চলমান রয়েছে।  বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামের ২ বছরের একটি শিশু গভীর গর্তে পড়ে যায়।  ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখার সময় উদ্ধারকাজ চলছিল। এমনকি শিশুটিকে না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে।

০৮:১৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement