ছবি : আপন দেশ
রাজশাহী-নাটোর রোডে বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ করে শ্রমিকরা বাস বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (০৪ আগস্ট) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে অন্য গন্তব্যে যাতায়াত করা রাজশাহীর বাস বন্ধ আছে।
বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে। এর ফলে রাজশাহীর বাস টার্মিনালে এসে যাত্রীদের অলস সময় কাটাতে হচ্ছে। মূলত রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের সব জেলা ছাড়াও ঢাকারসহ বিভিন্ন গন্তব্যে যায়। নাটোরে বন্ধ করে দেয়ায় রাজশাহীর বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন: বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানক্ষেতে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী
শামিম নামের একজন বাস শ্রমিক বলেন, নাটোরের বাস শ্রমিকরা বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাজশাহী-দর্শনা বাসের যাত্রী নামিয়ে ওদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ আছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ আছে। যেসব বাসগুলো নাটোরের ওপর দিয়ে যায়, সে বাসগুলো বন্ধ আছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি। তারপর বিস্তারিত জেনে জানাব।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেয়া হয়।
এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ আছে। তবে ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। দ্রুতই চলমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































