ছবি : আপন দেশ
বগুড়ায় এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জের মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌঁড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে ধানক্ষেতে গিয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার
ওসি আরও জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনায় বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































