Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে সম্মিলিত ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইউনিটের কার্যক্রম শুরু

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৪, ১ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে সম্মিলিত ইসলামী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইউনিটের কার্যক্রম শুরু

ছবি: আপন দেশ

সম্পূর্ণ রাষ্ট্রিয় মালিকানাধীন শরীয়াহ ভিত্তিক ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ফাস্ট সিকিউরিটি ইউনিট লক্ষ্মীপুর শাখা।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শাখার কার্যক্রম শুরু হয়। 

উদ্বোধনী দিনে ব্যাংকটির পক্ষ থেকে সেবা নিতে আসা গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যাংকের কর্মকর্তারা। পরে উপস্থিত গ্রাহকদের মিষ্টি মুখ করানো হয়। 

দীর্ঘদিন পর পুরোপুরি শরীয়াহ ভিত্তিক একটি আধুনিক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক চালু হওয়ার সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা। তারা ব্যাংকটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে প্রথমবারের মতো চাকরির মেলার আয়োজন

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর ফাস্ট সিকিউরিটি ইউনিট লক্ষ্মীপুর শাখা গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আশা করি ব্যাংকটির নতুন কার্যক্রম গ্রাহকরা গ্রহন করে। ব্যাংকটির সার্বিক সফলতা ও উজ্জ¦ল ভবিষ্যৎ ভূমিকা রাখবে। তিনি পুরাতন ও নতুন গ্রাহকদের যে কোন সেবা ও পরামর্শ পেতে ব্যাংকটি শাখা কার্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়